কারওয়ান বাজার টিসিবি ভবনে অগ্নিকাণ্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীর কারওয়ান বাজার টিসিবি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার রাত ৮টা ৫৪ মিনিটে আগুনের খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওয়ানা করে। এরপর রাত ৯টা ৮ মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

টিটি/জেএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।