বিশেষ অভিযান

রাজধানীতে নারীসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ০৭ মার্চ ২০২৫

রাজধানীর কোতোয়ালি থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক নারীসহ চারজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলো- শাহাবুদ্দিন (৫৫), লাইজু বেগম (৩৯), হিরন ওরফে হালিম (২৭) ও ইলিয়াস (২৮)।

রাজধানীতে নারীসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার

শুক্রবার (৭ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

কোতোয়ালি থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, বৃহস্পতিবার (৬ মার্চ) কোতোয়ালি থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী ও চোরচক্রের সদস্য রয়েছে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

কেআর/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।