দুদকের ২ মামলা

সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুলের অ্যাকাউন্টে ২২৩৯ কোটি টাকা লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ২৮ এপ্রিল ২০২৫

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক ও তার স্ত্রীর নামে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৮ এপ্রিল) সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের সহকারী পরিচালক মো. মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা দায়ের করা হয়।

প্রথম মামলায় এনামুল হকের বিরুদ্ধে ১৮ কোটি ৮ লাখ ২৮ হাজার ৯২ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। তার ২২টি ব্যাংক হিসাবে ২২৩৯ কোটি ১৫ লাখ ৮৬ হাজার ৬০২ টাকা সন্দেহজনক লেনদেন করার অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এনামুল হকের পাশাপাশি দ্বিতীয় মামলায় আসামি হয়েছেন তার স্ত্রী তহুরা হক। তহুরা হকের নামে ৭ কোটি ৯৫ লাখ ৭ হাজার ৮২৭ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এবং ২টি ব্যাংক হিসাবে ৩ কোটি ৪০ লাখ ১৬ হাজার টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

এসএম/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।