চট্টগ্রামে প্লাস্টিক কারখানায় আগুন, বেশ কয়েকজন আহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ০৪ অক্টোবর ২০২৫
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা/ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকার একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাকলিয়ার কল্পলোক আবাসিকের উত্তরে আগুনের সূত্রপাত ঘটে।

চট্টগ্রামে প্লাস্টিক কারখানায় আগুন, বেশ কয়েকজন আহতচট্টগ্রামের বাকলিয়া এলাকায় প্লাস্টিক কারখানায় আগুন লাগার পর উড়ছে কালো ধোঁয়া/ছবি: সংগৃহীত

প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুনে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে ঠিক কতজন আহত হয়েছেন তা নির্দিষ্ট করে জানা যায়নি। ফায়ার সার্ভিস সূত্র জানায়, ক্ষয়ক্ষতির পরিমাণ ও আহতের প্রকৃত সংখ্যা এখন বলা কঠিন।

এমআরএএইচ/এমএমকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।