সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৭৫৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৭ পিএম, ১৫ অক্টোবর ২০২৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১২৪৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫০৮ জন।

বুধবার (১৫ অক্টোবর) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ.এইচ.এম. শাহাদাত হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১২৪৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫০৮ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৭৫৪ জনকে।

অভিযানিক কার্যক্রমে দেশীয় ওয়ান শ্যুটারগান একটি, দেশীয় একনলা বন্দুক একটি, বিদেশি পিস্তল একটি, ম্যাগজিন একটি, কার্তুজ ৩ রাউন্ড, গুলি ৩ রাউন্ড, বার্মিজ চাকু একটি, চাকু ১০টি, দা একটি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

কেআর/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।