মিরপুর

নির্বাচনি প্রচারপত্র বিলি কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১০ পিএম, ২০ জানুয়ারি ২০২৬
মিরপুর মডেল থানা

নির্বাচনি প্রচারপত্র বিলিকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় জামায়াতের বেশ কয়েকজন কর্মী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যার দিকে মিরপুর মডেল থানাধীন পীরেরবাগ আল মোবারক মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও বর্তমানে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে।

jagonews24

এ বিষয়ে পুলিশের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, হাতাহাতি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মূসা বলেন, দুপুরে শ্যাওড়াপাড়ায় বিএনপি প্রার্থী মিল্টনের স্ত্রী জামায়াতের নারী কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। সন্ধ্যায় এ ঘটনা কেন্দ্র করে হামলা করা হয়।

বিষয়টি নিয়ে জানতে চেয়ে তাৎক্ষণিক বিএনপির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতা কামনা করা হয়। এ ঘটনায় জামায়াতের দুই কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয় দলটির পক্ষ থেকে।

টিটি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।