পোস্টাল ভোট: ব্যালট পেলো ৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৫ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচন ভবন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী দেশের অভ্যন্তরে অবস্থিত ভোটারদের ভোটদান কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণী প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জানানো হয়েছে, ইতিমধ্যে ৬ লাখ ৬২ হাজার ১৯১ জন ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন থেকে এই তথ্য জানানো হয়। ইসি জানায়, মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী দেশের অভ্যন্তরে অবস্থিত ভোটারদের মধ্যে ৬ লাখ ৬২ হাজার ১৯১ জনের কাছে ব্যালট পাঠানো হয়েছে। ব্যালট গ্রহণ করেছেন ১ লাখ ৭০ হাজার ৯৮৯ জন। ইতিমধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান সম্পন্ন করেছেন ১ লাখ ৩১ হাজার ৬৯১ জন। পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে ১ লাখ ৪ হাজার ১৬৫টি ব্যালট। এ পর্যন্ত সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ব্যালট গ্রহণ করেছেন ১২ হাজার ৯১৫টি।
 
এমওএস/এমএমকে 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।