মিরপুরে পোশাক কারখানায় আগুন


প্রকাশিত: ০৮:২৫ এএম, ০৬ জানুয়ারি ২০১৫

রাজধানী মিরপুর-১২ এর একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুর ২টায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণ আনতে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।

সর্বশেষ খবর অনুযায়ী আগুন কারখানার ভেতরে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ে কর্তব্যরত কর্মকর্তা শাহজাদি সুলতানা বিষয়টি তথ্যটি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।