বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের লাইভ ডেমনস্ট্রেশন দেখলেন প্রধান উপদেষ্টা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:২৭ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
আসন্ন সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস/ছবি: পিআইডি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে সারা দেশের প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২৫ হাজার ৭০০ কেন্দ্রে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবে পুলিশ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আসন্ন সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে পুলিশের জন্য বডি ক্যামেরা ব্যবহারের একটি লাইভ ডেমনস্ট্রেশন করা হয়।

ডেমনস্ট্রেশনের সময় প্রধান উপদেষ্টা তাৎক্ষণিকভাবে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে—যেমন কুতুবদিয়া ও খাগড়াছড়ির মাটিরাঙ্গাসহ—পাঁচটি স্থানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে সরাসরি কথা বলেন।

শনিবার রাতে যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের বরাত দিয়ে এসব তথ্য জানান।

এমইউ/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।