রামপুরায় বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬
রামপুরা থানা/ ফাইল ছবি

রাজধানীর পূর্ব রামপুরার কবরস্থান গলির এক বাসা থেকে মো. শফিকুল ইসলাম (৩১) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাকসুদুল হাসান বলেন, খবর পেয়ে রামপুরার একটি বাসার দ্বিতীয় তলার এক কক্ষ থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন
‘ভোট দিতে যাচ্ছি, ঈদের মতো লাগছে’ 
দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান ঢাবি ভিসি 

তিনি আরও বলেন, নিহতের পরিবার সূত্রে জানতে পেরেছি তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। দীর্ঘদিন বেকার ছিলেন, মায়ের কাছে হাত খরচের টাকা চেয়েছিলেন। টাকা না দেওয়ায় মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানতে পেরেছি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত শফিকুল ইসলাম ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার পশ্চিম পাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

কাজী আল-আমিন/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।