চট্টগ্রামে দুধ কারখানায় বিস্ফোরণ, আহত ১১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকার একটি দুধ কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১০-১১ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে কারখানার কর্মচারী ও স্থানীয় সূত্র জানিয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, দীর্ঘ এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

বিস্ফোরণের পর কারখানা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. সোহেল মিয়া জাগো নিউজকে বলেন, বিস্ফোরণে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ২০ কোটি টাকা সমপরিমাণ মালামাল উদ্ধার হয়েছে। এতে ১০-১১ জন আহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবিরের সঙ্গে মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এমআরএএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।