ভোটের মাঠে লড়ছেন ২৭৩ স্বতন্ত্র প্রার্থী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৭ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচন ভবন/ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০টি রাজনৈতিক দলের মোট ১ হাজার ৭৫৫ জন প্রার্থী লড়ছেন। এর বাইরে ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। সব মিলিয়ে এবারের নির্বাচনে ২৯৯টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ২৮ জন প্রার্থী। নির্বাচন কমিশন (ইসি) থেকে এ তথ্য জানা গেছে।

ইসি জানায়, এবার সর্বোচ্চ ২৯১ জন প্রার্থী রয়েছে দেশের অন্যতম বড় দল বিএনপির। আরেক বড় দল আওয়ামী লীগ এবার নির্বাচন করার সুযোগ পায়নি। জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ রেখেছে। প্রার্থী সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের প্রার্থী রয়েছে ২৫৮ জন।

জামায়াতে ইসলামীর প্রার্থী রয়েছে ২২৪ জন। জাতীয় পার্টির ২০০ জন, গণঅধিকার পরিষদের ৯৪ জন আর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩২ জন ভোটের মাঠে রয়েছেন। মোট নারী প্রার্থী ৮৩ জন এবং তৃতীয় লিঙ্গের একজন প্রার্থী স্বতন্ত্র হিসেবে লড়াই করছেন।

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ২৯৯টি আসনে ভোটগ্রহণ হবে। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে পরে ভোট হবে।

এমওএস/এমএমকে

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।