নির্বাচনের দিনও মেট্রোরেল চলাচল স্বাভাবিক
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত যাত্রী পরিবহন স্বাভাবিক আছে। তবে অন্যান্য দিনের তুলনায় যাত্রীর চাপ কম।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে মেট্রোরেল সূত্র এ তথ্য জানিয়েছে।
গতকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন উপলক্ষে মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে এবং ভোটারদের যাতায়াতের সুবিধার্থে ভোট চলাকালীন সময়ে স্বাভাবিক সময়সূচির বাইরে মেট্রো ট্রেনের সংখ্যা বাড়ানো হবে বলে বিজ্ঞপ্তি দিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম।
এমএমএ/জেএইচ