মিরপুরে বহুতল ভবনে আগুন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৬ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬
আগুন লাগা ভবন থেকে বের হচ্ছে ধোঁয়া/ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বরে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। তা নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১১টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থার নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার শাহজাহান ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, মিরপুর সাড়ে ১১ নম্বরে একটি বহুতল ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

টিটি/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।