ভোট দিলেন ইউজিসি চেয়ারম্যান

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:৫৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬
ইউজিসি চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ, ছবি: জাগো নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বর্তমান চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সাবেক অধ্যাপক ও সাবেক উপাচার্য ড. এস এম এ ফায়েজ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল ভোটকেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

এসময় অধ্যাপক ড. এস এম এ ফায়েজের সঙ্গে তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ভোট প্রদানের পর তিনি বলেন, খুব ডিসিপ্লিন ওয়েতে ভোট হচ্ছে।  এমনটা আগে কখনও দেখিনি।

এফএআর/জেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।