মনিপুর স্কুলে দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৫ শতাংশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা-১৫ আসনের মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৩৫ শতাংশ। ভোট দিয়েছেন ১১১৯ জন ভোটার। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. জাহাঙ্গীর হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ১৮২ জন। এর মধ্যে দুপুর ২টা পর্যন্ত ভোট দিয়েছেন ১ হাজার ১১৯ জন ভোটার।

প্রিসাইডিং অফিসার বলেন, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে এসে ভোট দিচ্ছেন।

এদিকে শেষ সময়ে ভোটার উপস্থিতি আরও বাড়তে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এই আসনে নির্বাচন করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। 

টিটি/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।