পাকিস্তানে ‘আল্লামা মুহাম্মদ ইকবাল বৃত্তি’র বাংলাদেশি শিক্ষার্থীরা

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৯ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
‘নলেজ করিডোর’ কর্মসূচির আওতায় আল্লামা মুহাম্মদ ইকবাল বৃত্তিপ্রাপ্ত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রথম ব্যাচ পাকিস্তানে পৌঁছেছে

পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ কর্মসূচির আওতায় আল্লামা মুহাম্মদ ইকবাল বৃত্তিপ্রাপ্ত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রথম ব্যাচ পাকিস্তানে পৌঁছেছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

হাইকমিশনের ভাষ্য অনুযায়ী, নির্বাচিত শিক্ষার্থীরা পাকিস্তানের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করবে। এ উদ্যোগের লক্ষ্য দুই দেশের মধ্যে শিক্ষা সহযোগিতা জোরদার করা এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও শক্তিশালী করা।

পাকিস্তানে পৌঁছানোর পর বিমানবন্দরে দেশটির উচ্চশিক্ষা কমিশন এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা শিক্ষার্থীদের স্বাগত জানান।

হাইকমিশন আরও জানিয়েছে, শিগগির বৃত্তির পরবর্তী ব্যাচের জন্য নির্বাচন প্রক্রিয়া শুরু হবে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও পাকিস্তানে তাদের ফলপ্রসূ অবস্থান কামনা ঢাকার পাকিস্তান হাইকমিশনের।

জেপিআই/এসএনআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।