পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে: প্রধান উপদেষ্টা
সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সর্বশেষ সভায় তিনি এসব কথা বলেন। এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রধান উপদেষ্টা ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে অভূতপূর্ব ও মহা সাফল্য বলে উল্লেখ করেন বলেও জানান তিনি।
এমইউ/এএমএ