ইসি আনোয়ারুল

সিইসি সংসদ সদস্যদের শপথ পড়াবেন, এমন কোনো চিঠি পায়নি ইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে কথা বলছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো অফিশিয়াল চিঠি পায়নি নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৫ ফেব্রুয়ারি) আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এসব কথা বলেন। তিনি আরও বলেন, আরও তো কয়েকদিন সময় আছে।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, সংবিধানের ১৪৮ নং অনুচ্ছেদ অনুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ পড়াতে না পারলে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন। আপাতত আমি এতটুকু জানি।

নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, একজন নির্বাচন কমিশনার হিসাবে আমার বিশ্বাস ছিল একটি ভালো নির্বাচন হবে। আল্লাহর রহমতে ভালো নির্বাচন হবে। তিনি আরও বলেন, প্রত্যাশার চেয়ে বেশি সফল বলে আমরা মনে করি।

এর আগে, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। ২৯৯ আসনে একযোগে ভোটগ্রহণ হলেও ২৯৭টি আসনের ফল ঘোষণা করা হয়। আদলতের আদেশে চট্টগ্রাম ২ ও ৪ আসনের ফলাফল ঘোষণা থেকে বিরত রয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনে বিএনপি নির্বাচনী জোট ২১২ টি ও জামায়াত ১১ দলীয় জোট ৭৭টি আসনে জয়লাভ করে। স্বতন্ত্র ও অন্যান্যরা ৮ টি আসনে জয়লাভ করে।

এমওএস/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।