মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর মৃত্যুবার্ষিকী পালিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫১ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
যথাযথ মর্যাদার সঙ্গে জেনারেল এম এ জি ওসমানীর মৃত্যুবার্ষিকী পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী/ছবি আইএসপিআর

মহান মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল (অব.) এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদার সঙ্গে পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল মো. আলীমুল আমীন যথাযথ সামরিক মর্যাদায় সিলেটে জেনারেল (অব.) এম এ জি ওসমানীর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন।

jagonews24

এসময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনারের মাধ্যমে সম্মান প্রদর্শন করে। পরে তার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সিলেট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সামরিক বাহিনীর অন্যান্য পদবির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

টিটি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।