ঢাকা-১০ আসনে বিএনপির শেখ রবিউল জয়ী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩১ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম

ঢাকা-১০ আসনে মাত্র ৩ হাজার ৩০০ ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৬টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ফল ঘোষণা করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে জামায়াত প্রার্থীকে হারিয়ে রবিউল আলম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৪৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জসীম উদ্দিন সরকার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ১৩৬ ভোট।

এমওএস/জেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।