কাইয়ুমের চেয়ে এগিয়ে নাহিদ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:২০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট/ছবি: জাগো নিউজ

ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঢাকার চারটি আসনের ৪২ কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এসব তথ্য দেওয়া হয়।

এসময় বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন।

ঢাকা-১১
আসনের ১৬৩ কেন্দ্রের মধ্যে ১৬টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকের এম এ কাইয়ুম পেয়েছেন ৭ হাজার ৩৯১ ভোট এবং শাপলা কলি প্রতীকে নাহিদ ইসলাম পেয়েছেন ৮ হাজার ৯৬৯ ভোট।

ঢাকা-৯
এখানে ১৭০ কেন্দ্রের মধ্যে ১১ কেন্দ্রে ধানের শীষ প্রতীকের এস হাবিবুর রশিদ ৫ হাজার ৯৫৯ ভোট, শাপলা কলি প্রতীকের জাবেদ মিয়া ২ হাজার ৫১৭ ভোট ও স্বতন্ত্র ডা. তাসনীম জারা ২ হাজার ৩৬৬ ভোট পেয়েছেন।

ঢাকা-৭
মোট ১৬৫ কেন্দ্রের মধ্যে ছয় কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকের হামিদুর রহমান ৩ হাজার ৮৪১ ভোট, দাঁড়িপাল্লা প্রতীকের এনায়েত উল্লা ৩ হাজার ৪১৪ ভোট ও স্বতন্ত্র ইশাহাক সরকার ১৩২ ভোট পেয়েছেন।

ঢাকা-১৮
এ আসনের ২১৯ কেন্দ্রের মধ্যে নয় কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকের এস এম জাহাঙ্গীর ৪ হাজার ৩০৯ ভোট এবং শাপলা কলি প্রতীকের আরিফুল ইসলাম ৩ হাজার ৩৫৯ ভোট পেয়েছেন।

ইএআর/একিউএফ/এমএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।