শাহজালালে ৬৭ লিটার অ্যালকোহল ও ৯১৯ কার্টন সিগারেট জব্দ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জব্দকৃত অ্যালকোহল ও সিগারেট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৭ লিটার অ্যালকোহল ও ৯১৯ কার্টন বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কাস্টমস সূত্রে জানা গেছে, ডিভি-৩৪১১ ফ্লাইট যোগে রাশিয়া থেকে আগত ৭ জন যাত্রীর কাছ থেকে ৪৪ লিটার অ্যালকোহল উদ্ধার করা হয়। পাশাপাশি অন্যান্য দেশ থেকে আগত যাত্রীদের কাছ থেকেও অ্যালকোহল উদ্ধার করে মোট জব্দকৃত অ্যালকোহলের পরিমাণ দাঁড়ায় ৬৭ লিটার। এসব অ্যালকোহলের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ১৩ লাখ ৪০ হাজার টাকা।

অন্যদিকে, ইউএল-১৮৯ ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাত থেকে শ্রীলঙ্কা হয়ে আসা যাত্রীদের ৯টি লাগেজ চলন্ত লাগেজ বেল্টে শনাক্ত করা হয়। সন্দেহভাজন লাগেজগুলো রেখে সংশ্লিষ্ট যাত্রীরা পালিয়ে গেলে কাস্টমস কর্মকর্তারা সেগুলো জব্দ করে ইনভেন্টরি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তল্লাশি চালান। এ সময় ৯১৯ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। জব্দকৃত সিগারেটের ব্র্যান্ড ছিল মন্ড ও ম্যানচেস্টার। এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৩৬ লাখ ৭৬ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বিমানবন্দরে অবৈধ পণ্য আনা-নেওয়া প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসএম/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।