চেষ্টা থাকবে যেন মানুষের প্রত্যাশা পূরণ করতে পারি: পরিবেশমন্ত্রী 

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩১ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু

সব দিক থেকে মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা থাকবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। 

নতুন সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রথম অফিসে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি। 

নতুন দায়িত্ব পালনের ক্ষেত্রে কোন কোন বিষয়কে চ্যালেঞ্জ মনে করছেন- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আজ প্রথম দিন আমরা আসলাম। চ্যালেঞ্জ তো আমরা বুঝবো আরও কয়েকদিন পর। তবে পরিবেশের চ্যালেঞ্জটা কিন্তু বিশ্বব্যাপী। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী একটা আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। এর সঙ্গে সংগতি রেখে আমাদের বন-জঙ্গল ঠিক রাখা, আমাদের কৃষি উৎপাদনশীলতা যেন না কমে, আমাদের লবণাক্ত জমিতে কীভাবে আমরা ফসল উৎপাদন করতে পারি- এসবই তো এখন চ্যালেঞ্জ।’ 

আরও পড়ুন
‘বিসিবির নির্বাচন প্রশ্নবিদ্ধ, দ্রুতই বসব’ 
পৃষ্ঠপোষকতার অর্থনীতি আমরা চলতে দিতে পারি না: অর্থমন্ত্রী 

তিনি বলেন, ‘এগুলি মোকাবিলা করা হবে আস্তে আস্তে। আমি মনে করি আমাদের যে অভিজ্ঞতাসম্পন্ন মন্ত্রিসভা বা মন্ত্রিপরিষদ, আমরা একত্রে মিলে সেটা খাদ্য উৎপাদনের দিক থেকেও হোক, সবদিক থেকেই আমাদের চেষ্টা থাকবে যেন মানুষের প্রত্যাশা পূরণ করতে পারি।’ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। এ সরকারে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। 

আরএমএম/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।