তেজগাঁওয়ের অফিসে প্রধানমন্ত্রী তারেক রহমান, ফুলের চারা রোপণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:১৮ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬
তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান/ছবি: বিএনপি মিডিয়া সেল

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করতে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে তার গাড়িবহর কার্যালয় প্রাঙ্গণে এসে পৌঁছালে সেখানে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এদিন প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে একটি ‘স্বর্ণচাঁপা’ ফুলের চারা রোপণ করেন। বৃক্ষরোপণ শেষে তিনি মহান আল্লাহপাকের দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

আরও পড়ুন
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
সচিবালয়ে প্রথম কার্যদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাত ঘণ্টা

এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয় প্রথমদিন অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। এর আগে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এর মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমদিনের কর্মসূচি শুরু করেন তারেক রহমান।

jagonews24

প্রথমদিন অফিস শেষে সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটে প্রশাসনের কেন্দ্রবিন্দু থেকে বেরিয়ে যান তিনি। দিনভর ব্যস্ত কর্মসূচি ও একাধিক বৈঠকের মধ্যদিয়ে কাটে তার প্রথম অফিস দিবস। সচিবালয়ে এদিন সাত ঘণ্টা অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।