রাজধানীতে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৬ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬
ফাইল ছবি

রাজধানীর লালবাগ থানার শহীদনগর দুই নম্বর গলি এলাকার একটি বাসা থেকে মো. চুন্নু সরদার (৫৫) নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২২ ফেব্রুয়ারি) মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হোসেন বলেন, আমরা খবর পেয়ে সকাল ৯টার দিকে শহীদনগর দুই নম্বর গলি একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকে পাঠানো হয়েছে।

তিনি বলেন, নিহত ব্যক্তি একটি জুতার কারখানায় কাজ করতেন। শারীরিকভাবে অসুস্থ থাকায় নিজরুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলে থাকে। তার মরদেহ উদ্ধার করে ঢামেকে পাঠানো হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

নিহত চুন্নু সরদারের রুমমেট সুরুজ কবিরাজ বলেন, আমরা দুজন শহীদ নগরের দুই নম্বর গলির একটি বাসায় ভাড়া থাকতাম। চুন্নু একটি জুতার কারখানায় কাজ করতেন। চুন্নু শারীরিকভাবে সে অসুস্থ ছিলেন, অসুস্থ থাকার কারণে নিজের শরীরের ওপরে তিক্ত হয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে গলায় ফাঁস দেন।

তিনি বলেন, নিহত চুন্নুর বাড়ি বরিশাল জেলার মুলাদী থানায়। বর্তমানে, লালবাগের শহীদ নগর দুই নম্বর গলি ২১/৫ নম্বর বাসায় থাকতেন। নিহত চুন্নু চার মেয়ের জনক ছিলেন।

এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।