ফ্যামিলি কার্ডে দুর্নীতির সুযোগ থাকবে না: সমাজকল্যাণ মন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬

ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে কোনো দুর্নীতি থাকবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে তিন পর্যায়ে পর্যবেক্ষণ করা হবে। প্রাথমিকভাবে হতদরিদ্র ও দরিদ্র পরিবারকে অগ্রাধিকার ভিত্তিতে কার্ড দেওয়া হবে।

ফ্যামিলি কার্ড সম্পূর্ণ আলাদা হবে। এর সুযোগ-সুবিধাও ভিন্ন থাকবে বলেও জানান জাহিদ হোসেন।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার মাধ্যমে পরিবারে নারীদের গুরুত্ব বাড়ানো এবং সচ্ছলতা ফিরিয়ে আনাই সরকারের মূল লক্ষ্য।

ফ্যামিলি কার্ড এতটাই স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দেওয়া হবে, যাতে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না বলেও জানান সমাজকল্যাণ মন্ত্রী। 

বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী ঈদের আগে পরীক্ষামূলকভাবে দেশের আট বিভাগের আট উপজেলায় ফ্যামিলি কার্ড চালু করবে সরকার। এরই মধ্যে এ বিষয়ে মিটিংও করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অর্থমন্ত্রীকে সভাপতি করে ফ্যামিলি কার্ড দেওয়া সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আরএমএম/এমআইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।