রাজনৈতিক হয়রানিমূলক ১০০৬ মামলা প্রত্যাহারের অনুমোদন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়ার তথ্য জানিয়েছেন/ফাইল ছবি

আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া এক হাজার ছয়টি মামলা রাজনৈতিক হয়রানিমূলক উল্লেখ করে তা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের ১৭ বছর ধরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক এক হাজার ছয়টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।’

টিটি/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।