বাংলাদেশের বাজারে আমেরিকান খেজুর-বাদাম দেখে খুশি মার্কিন রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০১ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬
মার্কিন দূতাবাসের ফেসবুক পেজের ছবি

বাংলাদেশের বাজারে আমেরিকার খেজুর, বাদাম ও ফলের জুসসহ বিভিন্ন পণ্য দেখে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সন্তোষ প্রকাশ করেন।

jagonews24

ওই পোস্টে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, ‘বাজারে আজ আমেরিকান খেজুর, বাদাম, শুকনো ফল, ট্যাং এবং ফলের জুস দেখতে পেরে ভালো লাগছে। রমজানের ইফতার আয়োজনে সময়মতো এসব পণ্য পাওয়া যাচ্ছে, যা বাংলাদেশের ভোক্তা ও আমেরিকার কৃষক—উভয়ের জন্যই উপকারী।’

jagonews24

তিনি আরও বলেন, রমজান সামনে রেখে এসব পণ্যের সহজলভ্যতা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ও কৃষিপণ্যের আদান-প্রদানের ইতিবাচক দিক তুলে ধরে।

জেপিআই/এমকেআর 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।