সোমবার ৫ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
সোমবার ঢাকার বিভিন্ন স্থানে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে/ ফাইল ছবি
আগামীকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাঁচ ঘণ্টা ঢাকার বিভিন্ন স্থানে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। গ্যাসের স্বল্পচাপ সমস্যা সমাধানের লক্ষ্যে পাইপলাইন প্রতিস্থাপন কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সাময়িক এ সমস্যা হতে পারে।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
আরও পড়ুন
যে কোনো সংসদ সদস্য প্রথম অধিবেশনে স্পিকারের দায়িত্ব পালন করতে পারবেন
সেনাবাহিনীর শীর্ষস্থানীয় পদে রদবদল
বার্তায় বলা হয়, ঢাকার শহীদ ফারুখ সড়ক, রমজান ভাইয়ের গলি (নিজআর্ট), পশ্চিম যাত্রাবাড়ী এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এনএস/কেএসআর