সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নামে নকল ওয়েবসাইট তৈরি করে প্রতারণার চেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫০ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
সমাজকল্যাণ মন্ত্রণালয়/ফাইল ছবি

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নামে নকল ওয়েবসাইট তৈরি করে অসাধু ব্যক্তিরা প্রতারণার চেষ্টা করছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে জনসাধারণকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।

এতে বলা হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.msw.gov.bd ঠিক থাকলেও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নামে নকল ওয়েবসাইট mswbd.org সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নজরে এসেছে । যেহেতু সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.msw.gov.bd সঠিক আছে, সেহেতু কোনো হ্যাকার গ্রুপ বা অসাধু ব্যক্তি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কোনো বিষয় নিয়ে প্রতারণা করতে চাইলে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে জানানোর জন্য অনুরোধ করা হলো। আইসিটি শাখা, টেলিফোন নম্বর-০১৯১৫০২৬৪২৩।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সমাজকল্যাণ মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হিসেবে সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত। এ ধরনের হ্যাকার গ্রুপের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরএমএম/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।