প্রশাসক আব্দুস সালামকে স্বাগত জানালো ডিএসসিসি অফিসার্স অ্যাসোসিয়েশন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালামকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অফিসার্স অ্যাসোসিয়েশন’/ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালামকে স্বাগত জানিয়েছে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অফিসার্স অ্যাসোসিয়েশন’।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) নগর ভবনে অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক আতাহার আলী খানের নেতৃত্বে নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে স্বাগত জানান সংগঠনটির নেতারা।

গত রোববার (২২ ফেব্রুয়ারি) মো. আব্দুস সালামকে দক্ষিণ সিটির প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। তিনি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য। এছাড়া এক সময় তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ছিলেন। গত নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুস সালাম।

এমএমএ/এমএমকে

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।