মধ্যপ্রাচ্যগামী যাত্রী

বিমানবন্দরে যাওয়ার আগে এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগের অনুরোধ বেবিচকের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার আগে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইন্স এবং ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগের অনুরোধ জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বেবিচকের সরকারি পরিচালক কাউসার মাহমুদ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি অবনতির কারণে কুয়েত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে যাত্রীদেরকে নিজ নিজ এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ পূর্বক যাত্রা নিশ্চিত করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

এমএমএ/এনএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।