কৃষি সচিবের দায়িত্ব পেলেন নাসির-উদ-দৌলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ০২ মার্চ ২০২৬
নাসির-উদ-দৌলা/ফাইল ছবি

কৃষি মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্ব পেয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির-উদ-দৌলা। সোমবার (২ মার্চ) মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ দায়িত্ব দেওয়া হয়।

নাসির-উদ-দৌলা বর্তমানে কৃষি মন্ত্রণালয়ের মহাপরিচালক (বীজ) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ওই অফিস আদেশে বলা হয়, কৃষি মন্ত্রণালয়ের আগের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে অবসরে পাঠানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দাপ্তরিক কাজের প্রয়োজনে একই মন্ত্রণালয়ে কর্মরত নাসির-উদ-দৌলাকে সচিবের রুটিন দায়িত্ব দেওয়া হলো।

এনএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।