স্বাস্থ্য শিক্ষা বিভাগেরও দায়িত্ব পেলেন কামরুজ্জামান চৌধুরী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৯ এএম, ০৯ মার্চ ২০২৬

 

স্বাস্থ্য সেবা বিভাগে সচিব মো. কামরুজ্জামান চৌধুরীকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবেরও দায়িত্ব দেয়া হয়েছে। 

রোববার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 

কামরুজ্জামান চৌধুরী গত ৩ মার্চ এক বছরের জন্য চুক্তিতে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব নিয়োগ পান। 

বিএনপি সরকার গঠনের পর স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।

আরএমএম/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।