কাল সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ১১ মার্চ ২০২৬
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন/ফাইল ছবি

আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এদিন রাষ্ট্রপতি নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন বলে জানান তিনি।

বুধবার (১১ মার্চ) দুপুরে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে তিনি এসব কথা জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বেশকিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হতে পারে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আরও পড়ুন
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি
প্রাণবন্ত সংসদ গড়তে চায় সরকার, প্রথম অধিবেশন বৃহস্পতিবার

এর আগে আজ বেলা সোয়া ১১টার দিকে বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়। দুপুর ১টার দিকে বৈঠক শেষ হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারদলীয় সব সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্যরা অংশ নেন।

বৈঠকে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনসহ সংসদ অধিবেশনের শুরুতে সভাপতিত্বের বিষয়সহ সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি এবং নিজ নিজ সংসদীয় এলাকায় সাধারণ মানুষের সমস্যা সমাধানে এমপিদের আরও কীভাবে সম্পৃক্ত করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এমওএস/ইএ
 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।