ধামরাইয়ে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ, স্বামী-স্ত্রী ও ২ ছেলে দগ্ধ
ঢাকার ধামরাই উপজেলার এক বাসায় গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- বাদশা মিয়া (৫৬), তার স্ত্রী সুমনা আক্তার (৪৫), ছেলে মোহাম্মদ আরাফাত (২২) ও আবু বক্কর সিদ্দিক (১৬)।
মঙ্গলবার (১০ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন।
আরও পড়ুন
উত্তর বাড্ডায় খেলার সময় দেওয়াল চাপায় দুই শিশুর মৃত্যু
বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, ঢাকার ধামরাই থেকে দগ্ধ হয়ে একই পরিবারের চারজন আমাদের এখানে এসেছেন। তাদের মধ্যে সুমনা আক্তারের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ, তার স্বামী বাদশা মিয়ার ৩ শতাংশ দগ্ধ। এছাড়া আরাফাতের ২ শতাংশ ও আবু বক্কর সিদ্দিকের ২ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে সুমনা আক্তারকে হাসপাতালে ভর্তি করে বাকি তিনজনকে অবজারভেশনে রাখা হয়েছে।
কাজী আল-আমিন/কেএসআর