স্থানীয় সরকার ইনস্টিটিউট ও সমবায় অধিদপ্তরে নতুন ডিজি নিয়োগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৩ এএম, ১৬ মার্চ ২০২৬
ফাইল ছবি

সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. ইসমাইল হোসেনকে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক (ডিজি) করা হয়েছে।

অন্যদিকে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক নিয়োগ পেয়েছেন।

রোববার (১৫ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

এই নিয়োগ দিয়ে মো. ইসমাইল হোসেনের চাকরি স্থানীয় সরকার বিভাগ এবং মো. সেলিম ফকিরের চাকরি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে ন্যস্ত করা হয়েছে। 

আরএমএম/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।