চবি ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে রোমান-সবুজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্র অধিকার পরিষদের সাত সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন রোমান রহমান ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মোহাম্মদ সবুজ।

সোমবার (৪ মে) রাতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোহাম্মদ মোজাহিদুল্লাহ, প্রচার সম্পাদক শাহরিয়ার মুনিম সাবিত, প্রচার সম্পাদক রায়হান আব্দুল্লাহ, অর্থ সম্পাদক মেহেদী হাসান ও ছাত্রী বিষয়ক সম্পাদক লামিয়া আক্তার মীম।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের নতুন সভাপতি রোমান রহমান বলেন, ছাত্র অধিকার পরিষদ ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের ধারাবাহিকতায় আজকের অবস্থানে এসেছে। এ ধারাবাহিকতা বজায় রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।

মোস্তাফিজুর রহমান/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।