উত্তরখানে ঈদগাহ ও খেলার মাঠ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই ঈদগাহ ও খেলার মাঠ উদ্বোধন করা হয়

রাজধানীর উত্তরখান মধ্যপাড়া এলাকায় নবনির্মিত ঈদগাহ ও খেলার মাঠ উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। মঙ্গলবার (১৭ মার্চ) আনুষ্ঠানিকভাবে এই ঈদগাহ ও খেলার মাঠ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে শফিকুল ইসলাম খান বলেন, এই ঈদগাহটি ঈদের নামাজের পাশাপাশি এলাকার একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। শিশু, বৃদ্ধ ও নারীরা এই মাঠ নিরাপদে ব্যবহার করতে পারবে।

নগরীর পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণে ডিএনসিসির অভিজ্ঞতা তুলে ধরে প্রশাসক বলেন, শুধু মশার ওষুধ দিয়ে মশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আমাদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখলে এবং সচেতনতা সৃষ্টি করা না গেলে মশা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।

তিনি তার বক্তব্যে ঈদগাহ মাঠের সঠিক রক্ষণাবেক্ষণ এবং এর সামাজিক উপকারিতা সম্পর্কে আলোকপাত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান।

এমএমএ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।