উত্তরায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের চেষ্টা, আটক ১


প্রকাশিত: ১০:০১ এএম, ০৭ জানুয়ারি ২০১৫

রাজধানীর উত্তরা বিমানবন্দর থানা এলাকায় পেট্রোল ঢেলে বাসে অগ্নিসংযোগের চেষ্টায় হাতেনাতে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার বিকেল পৌনে ৪টার দিকে বিমানবন্দর সংলগ্ন গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

আটকের নাম মিন্টু (২২)। তিনি বিএনপি কর্মী বলে দাবি পুলিশের। বিষয়টি নিশ্চিত করেছেন, বিমানবন্দর থানা পুলিশের ওসি শাহ আলম।

তিনি জাগোনিউজকে বলেন, গোলচত্বর এলাকায় বিমানবন্দর থানা পুলিশের একটি টিম টহল দিচ্ছিল।

এ সময় মিন্টু নামে ওই ব্যক্তি একটি যাত্রীবাহী বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালান। এ ঘটনায় টহল পুলিশ তাকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করে।

এঘটনায় ওই এলাকায় নাশকতার আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।