নাটোরে অসহায় সেলিনার পরিবারকে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ২০ মার্চ ২০২৬
পরিবারটির পাশে প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’ নিয়ে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল

‘সিদ্ধ লাউ পাতায় ইফতার, শুধু পানিতে সেহরি’—শীর্ষক একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রচারিত হলে তা বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। এরপর ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

শুক্রবার সকালে (২০ মার্চ) নাটোরের নলডাঙ্গার আঁচড়াখালি সংলগ্ন এলাকায় বর্তমান সরকারের মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নেতৃত্বে অসহায় সেলিনা বেগমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

এ সময় প্রতিনিধি দলটি সেলিনা বেগমের পরিবারের সদস্যদের খোঁজ নেন। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে ঈদের শুভেচ্ছা উপহার দেন এবং সর্বদা পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন—‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংগঠনটির সদস্য শাকিল আহমেদ, রুবেল আমিনসহ স্থানীয় নেতারা।

কেএইচ/এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।