গাড়ি থেকে নেমে সেনা–নৌ–পুলিশ সদস্যদের সাথে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:০০ পিএম, ২১ মার্চ ২০২৬
জাহাঙ্গীর গেটে কর্তব্যরত বিভিন্ন বাহিনীর সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে প্রধানমন্ত্রী

রাজধানীর জাহাঙ্গীর গেটে গাড়ি থেকে নেমে কর্তব্যরত সেনা, নৌ ও পুলিশ বাহিনীর সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঈদের দিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুভেচ্ছা বিনিময় শেষে এই দৃশ্য দেখা যায়।

jagonews24

এসময় সেখানে কর্তব্যরত সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর গাড়িতে উঠতে গেলে একটু দূরে থাকা এক পুলিশ সদস্যকে ডাকেন প্রধানমন্ত্রী। পুলিশ সদস্য দৌড়ে এসে তাকে স্যালুট দেন এবং হ্যান্ডশেক করেন। পরে প্রধানমন্ত্রী ওই পুলিশ সদস্যকে বুকে জড়িয়ে কোলাকুলি করেন।

কেএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।