সেনা ভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন সেনাপ্রধান

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:২৮ পিএম, ২২ মার্চ ২০২৬
রোববার সেনা ভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন সেনাপ্রধান/ছবি: সেনাবাহিনীর ফেসবুক পেজ থেকে নেওয়া

সেনাবাহিনীর জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও), নন-কমিশন্ড অফিসার (এনসিও), অন্যান্য পদবির সেনাসদস্য, অসামরিক কর্মচারী এবং তাদের পরিবারবর্গের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

jagonews24

রোববার (২২ মার্চ) ঈদুল ফিতর উপলক্ষে সেনা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় সেনাপ্রধান ও তার সহধর্মিনী সারাহনাজ কমলিকা জামান সেনাবাহিনীর বিভিন্ন পদবির সেনাসদস্য, বেসামরিক কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় বিনিময় করেন।

jagonews24

আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত সেনাসদস্যরা আনন্দিত ও অনুপ্রাণিত হন।

এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।