আইসিটি বিভাগে নতুন সচিবের যোগদান
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন কাজী আনোয়ার হোসেন/ফাইল ছবি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কাজী আনোয়ার হোসেন। রোববার (২৯ মার্চ) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৫ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে আজ দায়িত্ব নিলেন কাজী আনোয়ার। দায়িত্ব নেওয়ার পর নতুন সচিব বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন। দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।
ইএইচটি/এমএমকে