ডিএমপির নতুন মুখপাত্র নাসিরুদ্দিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৩ পিএম, ২৯ মার্চ ২০২৬
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি এন এম নাসিরুদ্দিন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) পদমর্যাদার দুই কর্মকর্তা ও অতিরিক্ত উপ-কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সারওয়ার স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়েছে।

আরও পড়ুন
১১ জেলায় নতুন ডিসি

আদেশে বলা হয়, ডিএমপির পরিবহন বিভাগের ডিসি এন এম নাসিরুদ্দিনকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি হিসেবে, ডিএমপির ডিসি মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে পরিবহন বিভাগের ডিসি হিসেবে ও পিঅ্যান্ডআর বিভাগের এডিসি মো. ওয়ালিউল ইসলামকে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের উত্তর বিভাগে বদলি করা হয়েছে।

এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও আদেশে বলা হয়েছে।

কেআর/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।