জুরাইন কবরস্থান থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০২:০০ এএম, ২৭ মার্চ ২০২৬
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল/ফাইল ছবি

রাজধানীর শ্যামপুর থানা জুরাইন কবরস্থানের ভেতর থেকে একদিনের নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।pol

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম রেজা জানান, বিকেলের দিকে খবর পেয়ে শ্যামপুরে জুরাইনের কবরস্থানের ভেতর থেকে ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

কে বা কারা নবজাতককে অসৎ উদ্দেশ্যে এখানে ফেলে রেখে যায়। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া চলমান বলেও জানান তিনি।

জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।