২৭ হাজার টন ডিজেল নিয়ে সোমবার বন্দরে আসছে ‌‘পিভিটি সোলানা’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ২৯ মার্চ ২০২৬
জ্বালানি তেলবাহী ট্যাংকার ‘পিভিটি সোলানা’/ছবি: মেরিন ট্রাফিক

মালয়েশিয়া থেকে ২৭ হাজার ৩০০ টন পরিশোধিত ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ট্যাংকার ‘পিভিটি সোলানা’।

জাহাজটির সোমবার (৩০ মার্চ) বন্দরের বহির্নোঙরে আসার কথা রয়েছে। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে মঙ্গলবার ডলফিন জেটিতে এর বার্থিং করার পরিকল্পনা আছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, সোমবার পিভিটি সোলানা নামের জাহাজটি ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে আসবে। এছাড়া, ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে পাইপলাইনে সাত হাজার টন ডিজেল এসেছে। তবে ৩১ মার্চ আরেকটি পার্সেল আসার কথা থাকলেও তা দু-একদিন পেছাবে।

আরও পড়ুন
বৈশ্বিক অস্থিরতা/জ্বালানি মজুত সক্ষমতা না বাড়ালে ঝুঁকিতে পড়বে বাংলাদেশ

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে সারাবিশ্বে জ্বালানি নিয়ে সংকট তৈরি হয়েছে। প্রভাব পড়েছে বাংলাদেশেও। জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন করতে চট্টগ্রাম বন্দর অগ্রাধিকারভিত্তিতে জ্বালানিবাহী জাহাজ ভেড়ানো ও খালাসে পূর্ণ সহযোগিতা দিচ্ছে। গত ২৬ মার্চ ৩১ হাজার টন পরিশোধিত ডিজেল নিয়ে আসা একটি জাহাজ খালাস করে এরই মধ্যে চট্টগ্রাম ত্যাগ করেছে।

এমডিআইএইচ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।