চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩০ এএম, ০২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে/ছবি সংগৃহীত

চট্টগ্রাম নগরের উত্তর পাহাড়তলীর ইস্পাহানি রেলগেটসংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে মেয়র শাহাদাত হোসেন বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের পাশে সিটি করপোরেশন রয়েছে। তাদের পুনর্বাসনে যা যা প্রয়োজন, তা পর্যায়ক্রমে নিশ্চিত করা হবে। কোনো ক্ষতিগ্রস্ত পরিবারকে অসহায় অবস্থায় রাখা হবে না।

jagonews24

দুর্যোগের সময় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার ও সিটি করপোরেশনের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসা উচিত।

এ সময় আরও উপস্থিত ছিলেন আকবর শাহ থানা বিএনপির সাবেক সভাপতি ও ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ আব্দুস সাত্তার সেলিম, ওয়ার্ড আহ্বায়ক রেহান উদ্দিন প্রধান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শাহারিয়ার জিয়া ও মো. সজল।

jagonews24

ত্রাণ কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে খাদ্যসামগ্রী, বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়। সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্তরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এমআরএএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।