আজকের আবহাওয়া: ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৬ এএম, ০২ এপ্রিল ২০২৬
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে/ছবি সংগৃহীত

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বাতাস দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

আরও পড়ুন
ঢাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি

আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২১ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৯ মিনিটে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।